কৃষক ও কৃষকের পুত্রগণ — The Farmer and His Sons

LangFastPro Editorial Team's avatar
Lesson prepared byLangFastPro Editorial Team
More

এই গল্পটি বাংলা ও ইংরেজিতে পড়ুন।

Section 1: Bengali Story

কৃষক ও কৃষকের পুত্রগণ — The Farmer and His Sons

Two brothers dig a field by hand in the Bengali countryside.

Listen to the story0:00 / 0:00

এক কৃষক কৃষিকর্ম্মের কৌশল সকল বিলক্ষণ অবগত ছিল। সে, মৃত্যুর পূর্ব্ব ক্ষণে, ঐ সকল কৌশল শিখাইবার নিমিত্ত, পুত্রদিগকে কহিল, হে পুত্রগণ! আমি এক্ষণে ইহলোক হইতে প্রস্থান করিতেছি। আমার যে কিছু সংস্থান আছে, অমুক অমুক ভূমিতে অনুসন্ধান করিলে, পাইবে। পুত্রেরা মনে করিল, ঐ সকল ভূমির অভ্যন্তরে, পিতার গুপ্ত ধন স্থাপিত আছে।

কৃষকের মৃত্যুর পর, তাহারা, গুপ্ত ধনের লোভে, সেই সকল ভূমির অতিশয় খনন করিল। এই রূপে, যার পর নাই পরিশ্রম করিয়া, তাহারা গুপ্ত ধন কিছু পাইল না বটে; কিন্তু, ঐ সকল ভূমির অতিশয় খনন করাতে, সে বৎসর এত শস্য জন্মিল যে, গুপ্ত ধন না পাইয়াও, তাহারা পরিশ্রমের সম্পূর্ণ ফল প্রাপ্ত হইল।

Section 2: Sentence-by-Sentence Translation

#BengaliEnglish
1এক কৃষক কৃষিকর্ম্মের কৌশল সকল বিলক্ষণ অবগত ছিল।A farmer knew the methods of farming very well.
2সে, মৃত্যুর পূর্ব্ব ক্ষণে, ঐ সকল কৌশল শিখাইবার নিমিত্ত, পুত্রদিগকে কহিল, হে পুত্রগণ!Before he died, he called to his sons to teach them those methods: “My sons!
3আমি এক্ষণে ইহলোক হইতে প্রস্থান করিতেছি।I am about to leave this world.
4আমার যে কিছু সংস্থান আছে, অমুক অমুক ভূমিতে অনুসন্ধান করিলে, পাইবে।Whatever I have put aside, you will find if you search in certain fields.”
5পুত্রেরা মনে করিল, ঐ সকল ভূমির অভ্যন্তরে, পিতার গুপ্ত ধন স্থাপিত আছে।The sons thought their father had hidden treasure in those fields.
6কৃষকের মৃত্যুর পর, তাহারা, গুপ্ত ধনের লোভে, সেই সকল ভূমির অতিশয় খনন করিল।After the farmer died, they dug the fields thoroughly, eager to find the hidden treasure.
7এই রূপে, যার পর নাই পরিশ্রম করিয়া, তাহারা গুপ্ত ধন কিছু পাইল না বটে; কিন্তু, ঐ সকল ভূমির অতিশয় খনন করাতে, সে বৎসর এত শস্য জন্মিল যে, গুপ্ত ধন না পাইয়াও, তাহারা পরিশ্রমের সম্পূর্ণ ফল প্রাপ্ত হইল।After all that hard work, they found no hidden treasure. But because they had dug the fields so thoroughly, the crops grew so well that year that they got the full reward of their labor without finding any treasure.

Section 3: Vocabulary

BengaliEnglish lettersPart of speechMeaning
কৃষকkrishokNounfarmer
কৃষিকর্ম্মkrishikormoNounthe work of farming; old spelling
কৌশলkousholNounmethod or skill
বিলক্ষণbilokkhonAdverbthoroughly; very well
অবগতobogotoAdjectivefamiliar with; aware of
মৃত্যুmrittuNoundeath
পূর্ব্ব ক্ষণেpurbo khonePhrasejust before; older wording
নিমিত্তnimittoPostpositionfor the purpose of
পুত্রগণputrogonNounsons; formal plural
এক্ষণেekkhoneAdverbnow; at this moment
ইহলোকiholokNounthis world
প্রস্থানprosthanNoundeparture
সংস্থানshongsthanNounresources or savings put aside
ভূমিbhumiNounland or field
অনুসন্ধানonushondhanNounsearch
অভ্যন্তরেobhyontoreAdverbinside
গুপ্ত ধনgupto dhonNoun phrasehidden treasure
লোভেlobhePhraseout of eagerness or greed
খননkhononNoundigging
পরিশ্রমporishromNounhard work
শস্যshoshshoNouncrops or grain
ফলpholNounresult or reward here

Source: কৃষক ও কৃষকের পুত্রগণ, an Aesop fable in Ishwar Chandra Vidyasagar’s Bengali translation, কথামালা, 44th edition (Sanskrit Press Depository, 1885), pp. 37–38. The Bengali translation is in the public domain. English translation, reading aid, illustration and narration by LangFastPro.

Related lessons