গল্পের মাধ্যমে বাংলা শিখি।
Section 1: Bengali Story
দাদীমার কলা — Grandma’s Bananas

দাদীমার চমৎকার একটি বাগান ছিল যেটি জোয়ার, বাজরা এবং কাসাভা পূর্ণ ছিল। কিন্তু সব থেকে ভাল ছিল কলা। যদিও দাদীমার অনেক নাতিনাতনি ছিল, আমি গোপনে গোপনে জানতাম যে আমি তাঁর সবচেয়ে প্রিয়। তিনি আমাকে প্রায়ই তাঁর বাড়িতে আমন্ত্রণ জানাতেন। তিনি আমার সাথে ছোট ছোট গোপন কথাগুলোও বলতেন। কিন্তু একটি গোপন কথা তিনি আমাকে বলেননি, তা হল তিনি কোথায় কলা পাকাতেন।
একদিন আমি দাদীমার বাড়ির বাহিরে সূর্যের তাপে রাখা একটি খড়ের ঝুড়ি দেখতে পেলাম। আমি যখন ঝুড়িটি কিসের জন্য তা জিজ্ঞাসা করলাম, তখন আমি শুধু একটি উত্তর পেলাম, "এটি আমার যাদুর ঝুড়ি।" ঝুড়িটির পাশে বেশ কিছু কলাপাতা ছিল যা দাদীমা সময়ে সময়ে উল্টে দিতেন। আমি অনেক উৎসুক ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, "পাতাগুলো কিসের জন্য, দাদীমা?" আমি শুধু একটি উত্তর পেলাম, "এইগুলি আমার যাদুর পাতা।"
দাদীমাকে, কলাপাতাগুলোকে, এবং বড় খড়ের ঝুড়িটিকে দেখতে আমার অনেক আকর্ষণীয় লাগছিল। কিন্তু দাদীমা আমাকে একটি কাজ করার জন্য মার কাছে পাঠিয়ে দিলেন। "দাদীমা, অনুগ্রহ করে আমাকে এটি প্রস্তুত করা দেখতে দিন..." "জিদ করোনা বাচ্চা, তোমাকে যা করতে বলা হয়েছে তা কর," তিনি জোর দিয়ে বললেন। আমি দৌড় দিলাম।
যখন আমি ফিরলাম, দাদীমা বাহিরে বসে ছিলেন, কিন্তু তাঁর সাথে না ঝুড়ি ছিল না কলা। "দাদীমা, ঝুড়িটি কোথায়, কলাগুলো কোথায়, এবং কোথায়..." কিন্তু আমি শুধু একটি উত্তর পেলাম, "ওগুলি আমার যাদুর স্থানে রাখা আছে।" এটি খুবই হতাশাজনক ছিল!
দু'দিন পর, দাদীমা আমাকে তাঁর শোবার ঘরে তাঁর ছড়ি আনতে পাঠালেন। আমি যেই দরজা খুললাম, আমাকে পাকা কলার মৌ মৌ গন্ধ স্বাগত জানাল। ভিতরের কক্ষে দাদীমার বড় যাদুর ঝুড়িটি রাখা ছিল। এটি একটি পুরনো কম্বল দিয়ে ভালভাবে আবৃত করা ছিল। আমি এটিকে উঁচু করে সেই মহিমান্বিত গন্ধ শুঁকলাম।
দাদীমার কণ্ঠস্বর আমাকে হকচকিয়ে দিল যখন তিনি আমাকে ডাকলেন, "তুমি কি করছ? জলদি করে আমার ছড়ি নিয়ে আস।" আমি তাঁর ছড়ি নিয়ে তড়িঘড়ি করে বাহিরে গেলাম। "তুমি কেন হাসছ?" দাদীমা জিজ্ঞেস করলেন। দাদীমার প্রশ্ন আমাকে উপলব্ধি করাল যে আমি তাঁর যাদুর স্থানের সন্ধান পাওয়াতে তখনো হেসে যাচ্ছিলাম।
পরদিন যখন দাদীমা আমার মার সাথে দেখা করতে আসলেন, আমি কলাগুলো আবার পরীক্ষা করে দেখার জন্য তাঁর বাড়িতে ছুটে গেলাম। সেখানে কিছু কলার কাঁদি অনেক পাকা ছিল। আমি একটি কলা নিয়ে আমার জামার ভিতরে লুকিয়ে ফেললাম। ঝুড়িটি আবার আবৃত করে আমি বাড়ির পিছনে গেলাম এবং দ্রুত তা খেয়ে ফেললাম। এটি আমার খাওয়া সবচেয়ে মিষ্টি কলা ছিল।
পরদিন যখন দাদীমা বাগান থেকে সবজি তুলতে গেলেন, আমি চুপিচুপি উঁকি দিয়ে কলা দেখলাম। প্রায় সবগুলোই পাকা ছিল। আমি চারটি কলার একটি কাঁদি না নিয়ে পারলাম না। আমি যখন দরজার দিকে গুঁটি গুঁটি পায়ে এগিয়ে গেলাম, আমি বাহিরে দাদীমাকে কাশতে শুনলাম। আমি কলাগুলোকে জামার ভিতরে কোনমতে লুকিয়ে তাঁর পাশ দিয়ে হেঁটে গেলাম।
তার পরদিন ছিল হাটবার। দাদীমা ভোরে উঠলেন। তিনি সবসময় পাকা কলা এবং কাসাভা হাটে বিক্রি করতে নিতেন। আমি সেই দিন দাদীমার সাথে দেখা করতে তড়িঘড়ি করিনি। কিন্তু আমি বেশি সময় যাবত তাঁকে এড়াতে পারিনি।
ওইদিন সন্ধ্যায় আমাকে আমার মা, বাবা আর দাদীমা ডেকে পাঠালেন। আমি জানতাম কেন। সেইদিন রাতে যখন আমি ঘুমাবার জন্য শুয়ে পড়লাম, আমি জানতাম আমি আর কখনো চুরি করতে পারব না, দাদীমার থেকে না, বাবামার থেকে না, এবং নিশ্চিতভাবে অন্য কারও থেকে না।
Section 2: Sentence-by-Sentence Translation
| # | Bengali (বাংলা) | English Translation |
|---|---|---|
| 1 | দাদীমার চমৎকার একটি বাগান ছিল যেটি জোয়ার, বাজরা এবং কাসাভা পূর্ণ ছিল। | Grandmother had a wonderful garden filled with sorghum, millet and cassava. |
| 2 | কিন্তু সব থেকে ভাল ছিল কলা। | But the best things of all were the bananas. |
| 3 | যদিও দাদীমার অনেক নাতিনাতনি ছিল, আমি গোপনে গোপনে জানতাম যে আমি তাঁর সবচেয়ে প্রিয়। | Although Grandmother had many grandchildren, I secretly knew I was her favourite. |
| 4 | তিনি আমাকে প্রায়ই তাঁর বাড়িতে আমন্ত্রণ জানাতেন। | She often invited me to her house. |
| 5 | তিনি আমার সাথে ছোট ছোট গোপন কথাগুলোও বলতেন। | She also shared little secrets with me. |
| 6 | কিন্তু একটি গোপন কথা তিনি আমাকে বলেননি, তা হল তিনি কোথায় কলা পাকাতেন। | But one secret she did not tell me was where she ripened her bananas. |
| 7 | একদিন আমি দাদীমার বাড়ির বাহিরে সূর্যের তাপে রাখা একটি খড়ের ঝুড়ি দেখতে পেলাম। | One day, I saw a straw basket sitting in the sun outside Grandmother's house. |
| 8 | আমি যখন ঝুড়িটি কিসের জন্য তা জিজ্ঞাসা করলাম, তখন আমি শুধু একটি উত্তর পেলাম, "এটি আমার যাদুর ঝুড়ি।" | When I asked what the basket was for, I received only one answer: “It is my magic basket.” |
| 9 | ঝুড়িটির পাশে বেশ কিছু কলাপাতা ছিল যা দাদীমা সময়ে সময়ে উল্টে দিতেন। | Beside the basket were several banana leaves that Grandmother turned over from time to time. |
| 10 | আমি অনেক উৎসুক ছিলাম। | I was very curious. |
| 11 | আমি জিজ্ঞেস করলাম, "পাতাগুলো কিসের জন্য, দাদীমা?" | I asked, “What are the leaves for, Grandmother?” |
| 12 | আমি শুধু একটি উত্তর পেলাম, "এইগুলি আমার যাদুর পাতা।" | I received only one answer: “These are my magic leaves.” |
| 13 | দাদীমাকে, কলাপাতাগুলোকে, এবং বড় খড়ের ঝুড়িটিকে দেখতে আমার অনেক আকর্ষণীয় লাগছিল। | I found it fascinating to watch Grandmother, the banana leaves and the large straw basket. |
| 14 | কিন্তু দাদীমা আমাকে একটি কাজ করার জন্য মার কাছে পাঠিয়ে দিলেন। | But Grandmother sent me to my mother to do a job. |
| 15 | "দাদীমা, অনুগ্রহ করে আমাকে এটি প্রস্তুত করা দেখতে দিন..." "জিদ করোনা বাচ্চা, তোমাকে যা করতে বলা হয়েছে তা কর," তিনি জোর দিয়ে বললেন। | “Grandmother, please let me watch you prepare this...” “Don't be stubborn, child. Do what you have been told,” she said firmly. |
| 16 | আমি দৌড় দিলাম। | I ran off. |
| 17 | যখন আমি ফিরলাম, দাদীমা বাহিরে বসে ছিলেন, কিন্তু তাঁর সাথে না ঝুড়ি ছিল না কলা। | When I returned, Grandmother was sitting outside, but she had neither the basket nor the bananas with her. |
| 18 | "দাদীমা, ঝুড়িটি কোথায়, কলাগুলো কোথায়, এবং কোথায়..." কিন্তু আমি শুধু একটি উত্তর পেলাম, "ওগুলি আমার যাদুর স্থানে রাখা আছে।" | “Grandmother, where is the basket, where are the bananas, and where...” But I received only one answer: “They are kept in my magic place.” |
| 19 | এটি খুবই হতাশাজনক ছিল! | It was very frustrating! |
| 20 | দু'দিন পর, দাদীমা আমাকে তাঁর শোবার ঘরে তাঁর ছড়ি আনতে পাঠালেন। | Two days later, Grandmother sent me to her bedroom to fetch her walking stick. |
| 21 | আমি যেই দরজা খুললাম, আমাকে পাকা কলার মৌ মৌ গন্ধ স্বাগত জানাল। | As soon as I opened the door, the sweet scent of ripe bananas greeted me. |
| 22 | ভিতরের কক্ষে দাদীমার বড় যাদুর ঝুড়িটি রাখা ছিল। | Grandmother's large magic basket was in the inner room. |
| 23 | এটি একটি পুরনো কম্বল দিয়ে ভালভাবে আবৃত করা ছিল। | It was well covered with an old blanket. |
| 24 | আমি এটিকে উঁচু করে সেই মহিমান্বিত গন্ধ শুঁকলাম। | I lifted it and breathed in that glorious smell. |
| 25 | দাদীমার কণ্ঠস্বর আমাকে হকচকিয়ে দিল যখন তিনি আমাকে ডাকলেন, "তুমি কি করছ? জলদি করে আমার ছড়ি নিয়ে আস।" | Grandmother's voice startled me when she called, “What are you doing? Hurry and bring my walking stick.” |
| 26 | আমি তাঁর ছড়ি নিয়ে তড়িঘড়ি করে বাহিরে গেলাম। | I took her walking stick and hurried outside. |
| 27 | "তুমি কেন হাসছ?" দাদীমা জিজ্ঞেস করলেন। | “Why are you smiling?” Grandmother asked. |
| 28 | দাদীমার প্রশ্ন আমাকে উপলব্ধি করাল যে আমি তাঁর যাদুর স্থানের সন্ধান পাওয়াতে তখনো হেসে যাচ্ছিলাম। | Grandmother's question made me realise that I was still smiling because I had discovered her magic place. |
| 29 | পরদিন যখন দাদীমা আমার মার সাথে দেখা করতে আসলেন, আমি কলাগুলো আবার পরীক্ষা করে দেখার জন্য তাঁর বাড়িতে ছুটে গেলাম। | The next day, when Grandmother came to see my mother, I ran to her house to check the bananas again. |
| 30 | সেখানে কিছু কলার কাঁদি অনেক পাকা ছিল। | Some bunches of bananas there were very ripe. |
| 31 | আমি একটি কলা নিয়ে আমার জামার ভিতরে লুকিয়ে ফেললাম। | I took one banana and hid it inside my shirt. |
| 32 | ঝুড়িটি আবার আবৃত করে আমি বাড়ির পিছনে গেলাম এবং দ্রুত তা খেয়ে ফেললাম। | Covering the basket again, I went behind the house and quickly ate it. |
| 33 | এটি আমার খাওয়া সবচেয়ে মিষ্টি কলা ছিল। | It was the sweetest banana I had ever eaten. |
| 34 | পরদিন যখন দাদীমা বাগান থেকে সবজি তুলতে গেলেন, আমি চুপিচুপি উঁকি দিয়ে কলা দেখলাম। | The next day, when Grandmother went to pick vegetables in the garden, I secretly peeped in to look at the bananas. |
| 35 | প্রায় সবগুলোই পাকা ছিল। | Almost all of them were ripe. |
| 36 | আমি চারটি কলার একটি কাঁদি না নিয়ে পারলাম না। | I could not help taking a bunch of four bananas. |
| 37 | আমি যখন দরজার দিকে গুঁটি গুঁটি পায়ে এগিয়ে গেলাম, আমি বাহিরে দাদীমাকে কাশতে শুনলাম। | As I crept towards the door, I heard Grandmother coughing outside. |
| 38 | আমি কলাগুলোকে জামার ভিতরে কোনমতে লুকিয়ে তাঁর পাশ দিয়ে হেঁটে গেলাম। | I somehow hid the bananas inside my shirt and walked past her. |
| 39 | তার পরদিন ছিল হাটবার। | The following day was market day. |
| 40 | দাদীমা ভোরে উঠলেন। | Grandmother got up at dawn. |
| 41 | তিনি সবসময় পাকা কলা এবং কাসাভা হাটে বিক্রি করতে নিতেন। | She always took ripe bananas and cassava to sell at the market. |
| 42 | আমি সেই দিন দাদীমার সাথে দেখা করতে তড়িঘড়ি করিনি। | That day, I did not hurry to see Grandmother. |
| 43 | কিন্তু আমি বেশি সময় যাবত তাঁকে এড়াতে পারিনি। | But I could not avoid her for very long. |
| 44 | ওইদিন সন্ধ্যায় আমাকে আমার মা, বাবা আর দাদীমা ডেকে পাঠালেন। | That evening, my mother, father and grandmother sent for me. |
| 45 | আমি জানতাম কেন। | I knew why. |
| 46 | সেইদিন রাতে যখন আমি ঘুমাবার জন্য শুয়ে পড়লাম, আমি জানতাম আমি আর কখনো চুরি করতে পারব না, দাদীমার থেকে না, বাবামার থেকে না, এবং নিশ্চিতভাবে অন্য কারও থেকে না। | When I lay down to sleep that night, I knew I could never steal again: not from Grandmother, not from my parents, and certainly not from anyone else. |
Section 3: Vocabulary
কিছু শব্দ মূল রূপে দেওয়া হয়েছে। Some entries use their base forms rather than the endings found in the story.
The source uses যাদু for “magic”; জাদু is another common spelling. The simple Roman spellings are reading aids; the vowel in কাঁদি is nasalized.
| Bengali (বাংলা) | Transliteration | Part of Speech | English Meaning |
|---|---|---|---|
| দাদীমা | daadeemaa | Noun | grandmother |
| বাগান | baagaan | Noun | garden |
| জোয়ার | joaar | Noun | sorghum |
| বাজরা | baajraa | Noun | millet |
| কাসাভা | kaasaabhaa | Noun | cassava |
| কলা | kolaa | Noun | banana |
| নাতিনাতনি | naatinaatni | Noun | grandchildren |
| গোপন | gopon | Adjective | secret |
| আমন্ত্রণ | aamontron | Noun | invitation |
| খড় | khor | Noun | straw |
| ঝুড়ি | jhuri | Noun | basket |
| কলাপাতা | kolaapaataa | Noun | banana leaf |
| উৎসুক | utshuk | Adjective | curious; eager |
| হতাশাজনক | hotaashaajonok | Adjective | frustrating; disappointing |
| ছড়ি | chhori | Noun | walking stick |
| পাকা | paakaa | Adjective | ripe |
| গন্ধ | gondho | Noun | smell; scent |
| কম্বল | kombol | Noun | blanket |
| কণ্ঠস্বর | konthoshwor | Noun | voice |
| তড়িঘড়ি | torighori | Adverb | hurriedly |
| কাঁদি | kaandi | Noun | bunch of fruit |
| জামা | jaamaa | Noun | shirt; garment |
| চুপিচুপি | chupichupi | Adverb | secretly; quietly |
| হাটবার | haatbaar | Noun | market day |
| চুরি | churi | Noun | stealing; theft |
Source: দাদীমার কলা (Grandma’s Bananas) by Ursula Nafula, Bengali translation by Asma Afreen, on Global African Storybook, CC BY 3.0. Bengali text preserved; English translation, reading aids, learning notes and new narration by LangFastPro. Original illustration by LangFastPro.




