মুরগী এবং ঈগল — Hen and Eagle

LangFastPro Editorial Team's avatar
Lesson prepared byLangFastPro Editorial Team
More

গল্পের মাধ্যমে বাংলা শিখি।

Section 1: Bengali Story

মুরগী এবং ঈগল — Hen and Eagle

A brown hen watches an eagle fly above a village yard, with fallen feathers on the ground.

Listen to the story0:00 / 0:00

এককালে, মুরগী এবং ঈগল বন্ধু ছিল। তারা অন্যান্য পাখিদের সাথে শান্তিতে বাস করত। তাদের কেউই উড়তে পারতো না।

একদিন, দেশে দুর্ভিক্ষ হল। খাদ্য খোঁজার জন্য ঈগলকে খুব দূরে হেঁটে যেতে হতো। সে খুব ক্লান্ত হয়ে ফিরে আসল। ঈগল বলল, “ভ্রমণের জন্য একটি সহজ উপায় অবশ্যই আছে!”

এক রাতে ভাল ঘুম দিয়ে উঠার পরে, মুরগীর মাথায় একটি চমৎকার বুদ্ধি এল। সে তার সব পাখি বন্ধুদের পড়ে যাওয়া পালক সংগ্রহ করতে লাগল। “চল, এইগুলোকে আমরা আমাদের নিজেদের পালকের উপর সেলাই করে লাগিয়ে দেই,” সে বলল। “সম্ভবত এটি ভ্রমণ করাকে আরও সহজ করে তুলবে।”

গ্রামে একমাত্র ঈগলের কাছেই একটি সুঁই ছিল, তাই সেই প্রথম সেলাই করা শুরু করল। সে তার জন্য সুন্দর এক জোড়া ডানা বানাল এবং মুরগীর উপরে উড়ে বেড়াল। মুরগী সুঁইটি ধার করল কিন্তু সে শীঘ্রই সেলাই করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। সে আলমারির উপর সুঁইটি রাখল এবং তার বাচ্চাদের জন্য খাবার বানাতে রান্নাঘরে গেল।

কিন্তু অন্য পাখিরা ঈগলকে উড়ে যেতে দেখেছে। তারা তাদের জন্য ডানা তৈরি করতে মুরগীকে সুঁইটি ধার দিতে বলল। শীঘ্রই পুরো আকাশে পাখিরা উড়তে লাগল।

শেষ পাখিটি যখন ধারের সুঁই ফেরত দেয়, মুরগী সেখানে ছিল না। তাই তার বাচ্চারা সুঁই নিয়ে নেয় এবং এর সাথে খেলতে শুরু করে। যখন তারা খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা বালুতে সুঁই ফেলে আসে।

পরে সেই বিকালে, ঈগল ফিরে আসল। সে তার সফরে ঢিলে হয়ে যাওয়া কিছু পালক ঠিক করতে মুরগীর কাছে সুঁই চাইল। মুরগী আলমারির উপর দেখল। সে রান্নাঘরে দেখল। সে উঠোনে দেখল। কিন্তু কোথাও সুঁই পাওয়া গেল না।

“আমাকে শুধু একটি দিন দাও,” মুরগী ঈগলের কাছে মিনতি করল। “তারপর তুমি তোমার ডানা ঠিক করে আবার খাদ্যের জন্য উড়ে যেতে পারবে।” “শুধু একটি দিন,” ঈগল বলল। “তুমি যদি সুঁই খুঁজে না পাও, তবে তোমাকে তোমার একটি ছানা আমাকে মাশুল হিসেবে দিতে হবে।”

পরদিন যখন ঈগল আসল, সে মুরগীকে বালু খুঁড়তে দেখল, কিন্তু কোনও সুঁই নেই। তাই ঈগল খুব দ্রুত নিচে উড়ে আসল এবং একটি ছানা ধরে নিয়ে চলে গেল। তারপর থেকে, যখনই ঈগলের দেখা মিলে, সে মুরগীকে বালুতে সুঁই খোঁজা অবস্থায় পায়।

ঈগলের ডানার ছায়া মাটিতে পড়লেই, মুরগী তার ছানাদের সতর্ক করে দেয়। “খালি এবং শুকনো জমির থেকে বের হয়ে যাও।” এবং তারা উত্তর দেয়: “আমরা বোকা নই। আমরা দৌড়ে পালাব। ”

Section 2: Sentence-by-Sentence Translation

#Bengali (বাংলা)English Translation
1এককালে, মুরগী এবং ঈগল বন্ধু ছিল।Long ago, Hen and Eagle were friends.
2তারা অন্যান্য পাখিদের সাথে শান্তিতে বাস করত।They lived peacefully with the other birds.
3তাদের কেউই উড়তে পারতো না।Not one of them could fly.
4একদিন, দেশে দুর্ভিক্ষ হল।One day, a famine struck the land.
5খাদ্য খোঁজার জন্য ঈগলকে খুব দূরে হেঁটে যেতে হতো।Eagle had to walk a long way to look for food.
6সে খুব ক্লান্ত হয়ে ফিরে আসল।She returned feeling very tired.
7ঈগল বলল, “ভ্রমণের জন্য একটি সহজ উপায় অবশ্যই আছে!”Eagle said, “There must be an easier way to travel!”
8এক রাতে ভাল ঘুম দিয়ে উঠার পরে, মুরগীর মাথায় একটি চমৎকার বুদ্ধি এল।After waking from a good night’s sleep, Hen had a wonderful idea.
9সে তার সব পাখি বন্ধুদের পড়ে যাওয়া পালক সংগ্রহ করতে লাগল।She began gathering the feathers that all her bird friends had shed.
10“চল, এইগুলোকে আমরা আমাদের নিজেদের পালকের উপর সেলাই করে লাগিয়ে দেই,” সে বলল।“Come on, let us sew these onto our own feathers,” she said.
11“সম্ভবত এটি ভ্রমণ করাকে আরও সহজ করে তুলবে।”“Perhaps this will make travelling easier.”
12গ্রামে একমাত্র ঈগলের কাছেই একটি সুঁই ছিল, তাই সেই প্রথম সেলাই করা শুরু করল।Only Eagle had a needle in the village, so she was the first to begin sewing.
13সে তার জন্য সুন্দর এক জোড়া ডানা বানাল এবং মুরগীর উপরে উড়ে বেড়াল।She made a beautiful pair of wings for herself and flew about above Hen.
14মুরগী সুঁইটি ধার করল কিন্তু সে শীঘ্রই সেলাই করতে করতে ক্লান্ত হয়ে পড়ল।Hen borrowed the needle, but before long she grew tired of sewing.
15সে আলমারির উপর সুঁইটি রাখল এবং তার বাচ্চাদের জন্য খাবার বানাতে রান্নাঘরে গেল।She put the needle on the cupboard and went to the kitchen to make food for her children.
16কিন্তু অন্য পাখিরা ঈগলকে উড়ে যেতে দেখেছে।But the other birds had seen Eagle fly away.
17তারা তাদের জন্য ডানা তৈরি করতে মুরগীকে সুঁইটি ধার দিতে বলল।They asked Hen to lend them the needle so they could make wings for themselves.
18শীঘ্রই পুরো আকাশে পাখিরা উড়তে লাগল।Soon birds were flying all over the sky.
19শেষ পাখিটি যখন ধারের সুঁই ফেরত দেয়, মুরগী সেখানে ছিল না।When the last bird returned the borrowed needle, Hen was not there.
20তাই তার বাচ্চারা সুঁই নিয়ে নেয় এবং এর সাথে খেলতে শুরু করে।So her children took the needle and began playing with it.
21যখন তারা খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা বালুতে সুঁই ফেলে আসে।When they grew tired of playing, they left the needle in the sand.
22পরে সেই বিকালে, ঈগল ফিরে আসল।Later that afternoon, Eagle returned.
23সে তার সফরে ঢিলে হয়ে যাওয়া কিছু পালক ঠিক করতে মুরগীর কাছে সুঁই চাইল।She asked Hen for the needle to fix some feathers that had come loose on her journey.
24মুরগী আলমারির উপর দেখল।Hen looked on the cupboard.
25সে রান্নাঘরে দেখল।She looked in the kitchen.
26সে উঠোনে দেখল।She looked in the yard.
27কিন্তু কোথাও সুঁই পাওয়া গেল না।But the needle could not be found anywhere.
28“আমাকে শুধু একটি দিন দাও,” মুরগী ঈগলের কাছে মিনতি করল।“Give me just one day,” Hen pleaded with Eagle.
29“তারপর তুমি তোমার ডানা ঠিক করে আবার খাদ্যের জন্য উড়ে যেতে পারবে।”“Then you can repair your wings and fly off for food again.”
30“শুধু একটি দিন,” ঈগল বলল।“Just one day,” Eagle said.
31“তুমি যদি সুঁই খুঁজে না পাও, তবে তোমাকে তোমার একটি ছানা আমাকে মাশুল হিসেবে দিতে হবে।”“If you cannot find the needle, you will have to give me one of your chicks as payment.”
32পরদিন যখন ঈগল আসল, সে মুরগীকে বালু খুঁড়তে দেখল, কিন্তু কোনও সুঁই নেই।When Eagle came the next day, she saw Hen digging in the sand, but there was no needle.
33তাই ঈগল খুব দ্রুত নিচে উড়ে আসল এবং একটি ছানা ধরে নিয়ে চলে গেল।So Eagle swooped down very quickly, caught a chick and carried it away.
34তারপর থেকে, যখনই ঈগলের দেখা মিলে, সে মুরগীকে বালুতে সুঁই খোঁজা অবস্থায় পায়।From then on, whenever Eagle appears, she finds Hen searching for the needle in the sand.
35ঈগলের ডানার ছায়া মাটিতে পড়লেই, মুরগী তার ছানাদের সতর্ক করে দেয়।Whenever the shadow of Eagle’s wings falls on the ground, Hen warns her chicks.
36“খালি এবং শুকনো জমির থেকে বের হয়ে যাও।”“Get away from the open, dry ground.”
37এবং তারা উত্তর দেয়: “আমরা বোকা নই।And they reply, “We are not foolish.
38আমরা দৌড়ে পালাব। ”We will run away.”

Section 3: Vocabulary

কিছু শব্দ মূল রূপে দেওয়া হয়েছে। Some entries use their base forms; the story adds endings such as -দের and -এর.

The Roman letters are a simple reading aid. The vowel in সুঁই is nasalized; here it is written as shui without a special mark.

Bengali (বাংলা)TransliterationPart of SpeechEnglish Meaning
মুরগীmurgeeNounhen
ঈগলeegolNouneagle
বন্ধুbondhuNounfriend
পাখিpaakhiNounbird
শান্তিতেshaantiteAdverbpeacefully
দুর্ভিক্ষdurbhikkhoNounfamine
খাদ্যkhaadyoNounfood
ক্লান্তklaantoAdjectivetired
ভ্রমণbhromonNountravel
উপায়upaayNounway; solution
বুদ্ধিbuddhiNounidea; intelligence
পালকpaalokNounfeather
সেলাইshelaaiNounsewing
সুঁইshuiNounneedle
ডানাdaanaaNounwing
ধারdhaarNounborrowing; a loan
আলমারিaalmaariNouncupboard
রান্নাঘরraannaaghorNounkitchen
বালুbaaluNounsand
উঠোনuthonNounyard
মিনতিminotiNounplea
ছানাchhaanaaNounchick
মাশুলmaashulNounpayment; charge
ছায়াchhaayaaNounshadow
সতর্কshotorkoAdjectivealert; watchful

Source: মুরগী এবং ঈগল (Hen and Eagle) by Ann Nduku, Bengali translation by Asma Afreen, on Storybooks Bangladesh, from African Storybook, CC BY 3.0. Bengali text preserved; English translation, reading aids, learning notes and new narration by LangFastPro. Original illustration by LangFastPro.

Related lessons