খালাই গাছের সাথে কথা বলে — Khalai Talks to Plants

LangFastPro Editorial Team's avatar
Lesson prepared byLangFastPro Editorial Team
More

গল্পের মাধ্যমে বাংলা শিখি।


Section 1: Bengali Story

খালাই গাছের সাথে কথা বলে — Khalai Talks to Plants

Khalai talking to an orange tree in a sunny garden.

Listen to the story0:00 / 0:00

ইনি খালাই। তার বয়স সাত বছর। তার ভাষা “লুবুকুসু”-তে তার নামের অর্থ হল “ভালো।”

খালাই ঘুম থেকে উঠে কমলা গাছের সাথে কথা বলে। “কমলা গাছ, অনুগ্রহ করে বড় হও আর আমাদের অনেকগুলো পাকা কমলা দাও।”

খালাই হেঁটে স্কুলে যায়। পথে সে ঘাসের সাথে কথা বলে। “ঘাস, অনুগ্রহ করে সবুজ হয়ে বেড়ে উঠো এবং শুকিয়ে যেও না।”

খালাই বুনোফুলের পাশ দিয়ে যায়। “ফুল, অনুগ্রহ করে প্রস্ফুটিত হতে থাক যেন আমি তোমাকে আমার চুলে সাজাতে পারি।”

খালাই স্কুলপ্রাঙ্গণের মাঝে অবস্থিত গাছের সাথে কথা বলে। “গাছ অনুগ্রহ করে বড় শাখা প্রসারিত কর যেন আমরা তোমার ছায়াতলে পড়তে পারি।”

খালাই স্কুলের চারদিকে বেষ্টিত ঝোপের সাথে কথা বলে। “অনুগ্রহ করে শক্তিশালী হয়ে বেড়ে ওঠ এবং খারাপ লোকদের ভিতরে আসতে বাঁধা দাও।”

যখন খালাই স্কুল থেকে ঘরে ফিরে, তখন সে কমলা গাছের সাথে দেখা করে। “তোমার কমলাগুলো কি পেকেছে?” খালাই জিজ্ঞেস করে।

“কমলাগুলো এখনও সবুজ,” খালাই দীর্ঘশ্বাস ফেলে। “আমি তোমার সাথে কাল দেখা করব, কমলা গাছ,” খালাই বলে। “হয়তো তখন তোমার আমার জন্য একটি পাকা কমলা থাকবে!”

Section 2: Sentence-by-Sentence Translation

Each row gives one sentence or short speaking turn.

#বাংলাEnglish
1ইনি খালাই।This is Khalai.
2তার বয়স সাত বছর।She is seven years old.
3তার ভাষা “লুবুকুসু”-তে তার নামের অর্থ হল “ভালো।”In her language, Lubukusu, her name means “good.”
4খালাই ঘুম থেকে উঠে কমলা গাছের সাথে কথা বলে।Khalai wakes up and talks to the orange tree.
5“কমলা গাছ, অনুগ্রহ করে বড় হও আর আমাদের অনেকগুলো পাকা কমলা দাও।”“Orange tree, please grow big and give us lots of ripe oranges.”
6খালাই হেঁটে স্কুলে যায়।Khalai walks to school.
7পথে সে ঘাসের সাথে কথা বলে।On the way she talks to the grass.
8“ঘাস, অনুগ্রহ করে সবুজ হয়ে বেড়ে উঠো এবং শুকিয়ে যেও না।”“Grass, please grow green and do not dry up.”
9খালাই বুনোফুলের পাশ দিয়ে যায়।Khalai passes the wildflowers.
10“ফুল, অনুগ্রহ করে প্রস্ফুটিত হতে থাক যেন আমি তোমাকে আমার চুলে সাজাতে পারি।”“Flower, please keep blooming so that I can put you in my hair.”
11খালাই স্কুলপ্রাঙ্গণের মাঝে অবস্থিত গাছের সাথে কথা বলে।Khalai talks to the tree in the middle of the school grounds.
12“গাছ অনুগ্রহ করে বড় শাখা প্রসারিত কর যেন আমরা তোমার ছায়াতলে পড়তে পারি।”“Tree, please spread out big branches so that we can read in your shade.”
13খালাই স্কুলের চারদিকে বেষ্টিত ঝোপের সাথে কথা বলে।Khalai talks to the hedge surrounding the school.
14“অনুগ্রহ করে শক্তিশালী হয়ে বেড়ে ওঠ এবং খারাপ লোকদের ভিতরে আসতে বাঁধা দাও।”“Please grow strong and stop bad people from coming inside.”
15যখন খালাই স্কুল থেকে ঘরে ফিরে, তখন সে কমলা গাছের সাথে দেখা করে।When Khalai comes home from school, she visits the orange tree.
16“তোমার কমলাগুলো কি পেকেছে?” খালাই জিজ্ঞেস করে।“Have your oranges ripened?” Khalai asks.
17“কমলাগুলো এখনও সবুজ,” খালাই দীর্ঘশ্বাস ফেলে।“The oranges are still green,” Khalai sighs.
18“আমি তোমার সাথে কাল দেখা করব, কমলা গাছ,” খালাই বলে।“I will see you tomorrow, orange tree,” Khalai says.
19“হয়তো তখন তোমার আমার জন্য একটি পাকা কমলা থাকবে!”“Perhaps then you will have a ripe orange for me!”

Section 3: Vocabulary

কয়েকটি শব্দ মূল রূপে দেওয়া হয়েছে। / Some entries use the base form of a word. Roman spellings are simple reading aids, not exact sound recordings.

বাংলাReading aidPart of speechMeaning
গাছgaachhnountree / plant
কথা বলাkothaa bolaaverb phraseto talk
বয়সboyoshnounage
ভাষাbhaashaanounlanguage
কমলাkomolaanounorange
ঘুমghumnounsleep
পথpothnounpath / way
ঘাসghaashnoungrass
সবুজshobujadjectivegreen
বুনোফুলbunophulnounwildflower
চুলchulnounhair
শাখাshaakhaanounbranch
ছায়াchhaayaanounshade
ঝোপjhopnounbush / hedge
ভিতরেbhitoreadverbinside
দীর্ঘশ্বাসdeerghoshwaashnounsigh
কালkaaladverbtomorrow here
হয়তোhoytoadverbperhaps

Continue your language learning journey with these related lessons:

Source: খালাই গাছের সাথে কথা বলে by Ursula Nafula, Bengali translation by Asma Afreen, on Storybooks Bangladesh / African Storybook, CC BY 4.0. Bengali text retained; new English translation and learning notes by LangFastPro. Original source illustrations are not reproduced.

Related lessons