গল্পের মাধ্যমে বাংলা শিখি।
Section 1: Bengali Story
কলা বিক্রেতা টম — Tom the Banana Seller

টম এক টুকরি পাকা কলা নিয়ে যান।
টম কলা বিক্রি করার জন্য বাজারে যান।
বাজারে মানুষ ফল কিনছিল।
কিন্তু কেউ টমের কলা কিনছিল না। তারা মহিলাদের থেকে ফল কিনতে পছন্দ করে।
“আমাদের সমাজে শুধুমাত্র মহিলারা ফল বিক্রি করে,” লোকেরা বলল। “এ কি ধরণের পুরুষ?” লোকেরা জিজ্ঞেস করল।
কিন্তু টম হার মানেন নি। তিনি ডাকলেন, “আমার কলা কিনুন! আমার মিষ্টি পাকা কলা কিনুন!”
একজন মহিলা টুকরি থেকে এক কাঁদি কলা তুললেন। তিনি ভাল করে কলা দেখলেন।
মহিলা কলাগুলো কিনলেন।
আরও মানুষ দোকানে আসলেন। তারা টমের কলা কিনলেন এবং খেলেন।
শীঘ্রই, টুকরি খালি হয়ে গেল। টম তাঁর উপার্জিত অর্থ গুনলেন।
তারপর টম সাবান, চিনি এবং রুটি কিনলেন। তিনি জিনিসগুলো তাঁর টুকরিতে রাখলেন।
টম টুকরিটি তাঁর মাথায় রাখলেন এবং বাড়ি গেলেন।
Section 2: Sentence-by-Sentence Translation
Each row gives one sentence or short speaking turn.
| # | বাংলা | English |
|---|---|---|
| 1 | টম এক টুকরি পাকা কলা নিয়ে যান। | Tom carries a basket of ripe bananas. |
| 2 | টম কলা বিক্রি করার জন্য বাজারে যান। | Tom goes to the market to sell bananas. |
| 3 | বাজারে মানুষ ফল কিনছিল। | People at the market were buying fruit. |
| 4 | কিন্তু কেউ টমের কলা কিনছিল না। | But nobody was buying Tom’s bananas. |
| 5 | তারা মহিলাদের থেকে ফল কিনতে পছন্দ করে। | They prefer buying fruit from women. |
| 6 | “আমাদের সমাজে শুধুমাত্র মহিলারা ফল বিক্রি করে,” লোকেরা বলল। | “In our community, only women sell fruit,” the people said. |
| 7 | “এ কি ধরণের পুরুষ?” লোকেরা জিজ্ঞেস করল। | “What kind of man is this?” the people asked. |
| 8 | কিন্তু টম হার মানেন নি। | But Tom did not give up. |
| 9 | তিনি ডাকলেন, “আমার কলা কিনুন! আমার মিষ্টি পাকা কলা কিনুন!” | He called, “Buy my bananas! Buy my sweet, ripe bananas!” |
| 10 | একজন মহিলা টুকরি থেকে এক কাঁদি কলা তুললেন। | A woman lifted a bunch of bananas from the basket. |
| 11 | তিনি ভাল করে কলা দেখলেন। | She looked carefully at the bananas. |
| 12 | মহিলা কলাগুলো কিনলেন। | The woman bought the bananas. |
| 13 | আরও মানুষ দোকানে আসলেন। | More people came to the stall. |
| 14 | তারা টমের কলা কিনলেন এবং খেলেন। | They bought and ate Tom’s bananas. |
| 15 | শীঘ্রই, টুকরি খালি হয়ে গেল। | Soon the basket was empty. |
| 16 | টম তাঁর উপার্জিত অর্থ গুনলেন। | Tom counted the money he had earned. |
| 17 | তারপর টম সাবান, চিনি এবং রুটি কিনলেন। | Then Tom bought soap, sugar and bread. |
| 18 | তিনি জিনিসগুলো তাঁর টুকরিতে রাখলেন। | He put the things into his basket. |
| 19 | টম টুকরিটি তাঁর মাথায় রাখলেন এবং বাড়ি গেলেন। | Tom put the basket on his head and went home. |
Section 3: Vocabulary
কয়েকটি শব্দ মূল রূপে দেওয়া হয়েছে। / Some entries use the base form of a word. Roman spellings are simple reading aids, not exact sound recordings.
| বাংলা | Reading aid | Part of speech | Meaning |
|---|---|---|---|
| কলা | kolaa | noun | banana |
| বিক্রেতা | bikretaa | noun | seller |
| টুকরি | tukri | noun | basket |
| পাকা | paakaa | adjective | ripe |
| বাজার | baajaar | noun | market |
| ফল | phol | noun | fruit |
| মহিলা | mohilaa | noun | woman |
| সমাজ | shomaaj | noun | community / society |
| হার মানা | haar maanaa | verb phrase | to give up |
| মিষ্টি | mishti | adjective | sweet |
| কাঁদি | kaandi | noun | bunch |
| দোকান | dokaan | noun | shop / stall |
| খালি | khaali | adjective | empty |
| উপার্জিত | upaarjito | adjective | earned |
| অর্থ | ortho | noun | money in this context |
| সাবান | shaabaan | noun | soap |
| চিনি | chini | noun | sugar |
| রুটি | ruti | noun | bread |
| মাথা | maathaa | noun | head |
| বাড়ি | baari | noun | home |
Continue your language learning journey with these related lessons:
Source: কলা বিক্রেতা টম by Humphreys Odunga, Bengali translation by Asma Afreen, on Storybooks Bangladesh / African Storybook, CC BY 4.0. Bengali text retained; new English translation and learning notes by LangFastPro. Original source illustrations are not reproduced.




