সিদ্ধান্ত — Decision

LangFastPro Editorial Team's avatar
Lesson prepared byLangFastPro Editorial Team
More

গল্পের মাধ্যমে বাংলা শিখি।

Section 1: Bengali Story

সিদ্ধান্ত — Decision

Villagers gather beneath a leafy tree to listen to a speaker, while a boy sits on a low branch.

Listen to the story0:00 / 0:00

আমার গ্রামে অনেক সমস্যা ছিল। আমরা একটি নলকূপ থেকে পানি নিতে লম্বা লাইনে দাঁড়াতাম।

আমরা অন্যদের দান করা খাদ্যের জন্য অপেক্ষা করতাম।

চোরের ভয়ে আমরা আগেভাগেই বাড়িতে তালা লাগিয়ে দিতাম।

অনেক বাচ্চারা স্কুল ছেড়ে দিয়েছিল।

কিশোরী মেয়েরা অন্যান্য গ্রামে ঝিয়ের কাজ করত।

কিশোর ছেলেরা গ্রামে ঘুরে বেড়াত, যেখানে অন্যরা মানুষের ক্ষেতখামারে কাজ করত।

যখন বাতাস বইত, ময়লা কাগজ গাছ ও বেড়াতে ঝুলে থাকত।

অসাবধানে ফেলা ভাঙা কাঁচের টুকরোতে মানুষের হাতপা কেটে যেত।

তারপর একদিন, নলকূপ শুকিয়ে গেল এবং আমাদের পাত্রগুলো খালি হয়ে গেল।

আমার বাবা ঘরে ঘরে হেঁটে গিয়ে লোকদের গ্রামের সভায় যোগ দিতে বললেন।

লোকেরা একটি বড় গাছের নিচে জড়ো হল এবং শুনল।

আমার বাবা উঠে দাঁড়ালেন এবং বললেন, “আমাদের সমস্যাগুলো সমাধান করতে একসাথে মিলে কাজ করতে হবে।”

আট বছর বয়সী জুমা, একটি গাছের উপর বসে চিৎকার করে বলল, “আমি পরিষ্কার করতে সাহায্য করতে পারি।”

একজন মহিলা বললেন, “ফসল ফলাতে মহিলারা আমার সাথে যোগ দিতে পারে।”

আরেকজন লোক দাঁড়িয়ে বলল, “পুরুষেরা একটি কূপ খনন করবে।”

আমরা সবাই সমস্বরে চিৎকার করে বললাম, “আমাদের জীবন বদলাতে হবে।” সেই দিন থেকে আমরা আমাদের সমস্যার সমাধান করার জন্য একসাথে কাজ করেছি।

Section 2: Sentence-by-Sentence Translation

#বাংলাEnglish
1আমার গ্রামে অনেক সমস্যা ছিল।My village had many difficulties.
2আমরা একটি নলকূপ থেকে পানি নিতে লম্বা লাইনে দাঁড়াতাম।We used to stand in a long queue to collect water from a tube well.
3আমরা অন্যদের দান করা খাদ্যের জন্য অপেক্ষা করতাম।We waited for food that other people donated.
4চোরের ভয়ে আমরা আগেভাগেই বাড়িতে তালা লাগিয়ে দিতাম।Afraid of thieves, we would lock our homes early.
5অনেক বাচ্চারা স্কুল ছেড়ে দিয়েছিল।Many children had left school.
6কিশোরী মেয়েরা অন্যান্য গ্রামে ঝিয়ের কাজ করত।Teenage girls worked as domestic helpers in other villages.
7কিশোর ছেলেরা গ্রামে ঘুরে বেড়াত, যেখানে অন্যরা মানুষের ক্ষেতখামারে কাজ করত।Teenage boys wandered around the village, while others worked on people's farms.
8যখন বাতাস বইত, ময়লা কাগজ গাছ ও বেড়াতে ঝুলে থাকত।When the wind blew, dirty paper would hang from the trees and fences.
9অসাবধানে ফেলা ভাঙা কাঁচের টুকরোতে মানুষের হাতপা কেটে যেত।Pieces of broken glass carelessly thrown away would cut people's hands and feet.
10তারপর একদিন, নলকূপ শুকিয়ে গেল এবং আমাদের পাত্রগুলো খালি হয়ে গেল।Then one day, the tube well dried up, and our containers became empty.
11আমার বাবা ঘরে ঘরে হেঁটে গিয়ে লোকদের গ্রামের সভায় যোগ দিতে বললেন।My father walked from house to house and asked people to join the village meeting.
12লোকেরা একটি বড় গাছের নিচে জড়ো হল এবং শুনল।People gathered beneath a large tree and listened.
13আমার বাবা উঠে দাঁড়ালেন এবং বললেন, “আমাদের সমস্যাগুলো সমাধান করতে একসাথে মিলে কাজ করতে হবে।”My father stood up and said, “We must work together to solve our problems.”
14আট বছর বয়সী জুমা, একটি গাছের উপর বসে চিৎকার করে বলল, “আমি পরিষ্কার করতে সাহায্য করতে পারি।”Eight-year-old Juma, sitting up in a tree, shouted, “I can help with cleaning.”
15একজন মহিলা বললেন, “ফসল ফলাতে মহিলারা আমার সাথে যোগ দিতে পারে।”A woman said, “The women can join me to grow crops.”
16আরেকজন লোক দাঁড়িয়ে বলল, “পুরুষেরা একটি কূপ খনন করবে।”Another man stood up and said, “The men will dig a well.”
17আমরা সবাই সমস্বরে চিৎকার করে বললাম, “আমাদের জীবন বদলাতে হবে।”We all shouted together, “We must change our lives.”
18সেই দিন থেকে আমরা আমাদের সমস্যার সমাধান করার জন্য একসাথে কাজ করেছি।From that day, we have worked together to solve our problems.

Section 3: Vocabulary

কয়েকটি শব্দ ও ক্রিয়া মূল রূপে দেওয়া হয়েছে। / Some words and verbs are shown in their base forms.

বাংলাReading aidPart of speechMeaning
গ্রামgraamnounvillage
সমস্যাshomoshshaanounproblem
নলকূপnolkoopnountube well
পানিpaaninounwater
অপেক্ষা করাopekkhaa koraaverb phraseto wait
তালাtaalaanounlock
কিশোরীkishoreenoun / adjectiveteenage girl / adolescent (female)
ক্ষেতখামারkhetkhaamaarnounfields and farmland
বাতাসbaataashnounwind / air
ময়লাmoylaaadjectivedirty
কাঁচkaanchnounglass
পাত্রpaatronouncontainer
খালিkhaaliadjectiveempty
সভাshobhaanounmeeting
জড়ো হওয়াjoro howaaverb phraseto gather
সমাধানshomaadhaannounsolution
পরিষ্কার করাporishkaar koraaverb phraseto clean
সাহায্য করাshaahaajjo koraaverb phraseto help
ফসলphosholnouncrop / harvest
কূপkoopnounwell
খনন করাkhonon koraaverb phraseto dig / excavate
একসাথেekshaatheadverbtogether
জীবনjeebonnounlife

পড়ার সহায়তা / Reading help: ঝিয়ের কাজ means work as a domestic helper; ঝি is an older word in this source. পানি means water and is especially common in Bangladesh. Roman spellings are approximate: in this story, শ, ষ and স often sound like “sh,” while ড় is a quick flap of the tongue, represented here by “r.”

Source: সিদ্ধান্ত by Ursula Nafula, Bengali translation by Asma Afreen, on Storybooks Bangladesh / African Storybook, CC BY 4.0. Bengali text retained; new English translation and learning notes by LangFastPro.

Related lessons